Posts

Showing posts with the label bangla tutorial

ব্যবহারকারী নাম কেমন হওয়া উচিত

Image
উইকিপিডিয়াতে ব্যবহারকারী নাম নির্বাচনের ধরা-বাধা কোন নিয়ম নেই। তবে এই নামটি উইকিপিডিয়ার ব্যবহারকারী হিসাবে আপনার পরিচয় বহন করবে। এখানে আপনার আসল নাম ব্যবহার করতে পারেন। উইকিপিডিয়ার ব্যবহারকারী নাম কেমন হওয়া উচিত সে সম্পর্কে বিস্তারিত বর্ণনা পাওয়া যাবে http://bn.wikipedia.org/wiki/WP:USERNAME পাতায়। উইকিপিডিয়াতে অ্যাকাউন্ট তৈরীর একটি বিশেষ সুবিধা হল একটি মাত্র অ্যাকাউন্টই বিভিন্ন ভাষা উইকিপিডিয়া এবং এর অন্যান্য সহ প্রকল্পসমূহে ব্যবহার করা যাবে এবং এর জন্য প্রতিবার বিভিন্ন প্রকল্পে নিবন্ধন করার প্রয়োজন হবে না। http://bn.wikipedia.org/wiki/Special:MergeAccount ঠিকানা থেকে এই অ্যাকাউন্ট ব্যবস্থাপনার কাজটি করা যাবে।

উইকিপিডিয়াতে নতুন অ্যাকাউন্ট তৈরী

Image
উইকিপিডিয়াতে নতুন অ্যাকাউন্ট খুলতে হলে http://bn.wikipedia.org/wiki/Special:Userlogin এই পাতা থেকে "নতুন একাউন্ট খুলুন" এই লিংকে ক্লিক করতে হবে। অথবা সরাসরি http://bn.wikipedia.org/w/index.php?title=Special:Userlogin&type=signup লিংক থেকেও উইকিপিডিয়াতে নতুন অ্যাকাউন্ট তৈরী করা যাবে। এছাড়া উইকিপিডিয়ার যে কোন পাতার উপরের ডান পাশে Log in / Create account নামের একটি লিংকটি ব্যবহার করে নিবন্ধন করা যাবে। অ্যাকাউন্ট তৈরী করার সময় যে কোন পছন্দের নাম ব্যবহার করা যাবে। তবে একবার অ্যাকাউন্ট তৈরী করা হয়ে গেলে সহজে সেটি আর পরিবর্তন করা যাবে না। নিবন্ধনের সময় একটি ইমেইল ঠিকানা ব্যবহার করতে হবে। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের নোটিফিকেশন পাঠানো এবং সরাসরি যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয় এই ঠিকানাটি। অ্যাকাউন্ট তৈরী করার পর http://bn.wikipedia.org/wiki/Special:Preferences ঠিকানা থেকে ব্যবহারকারীর তার পছন্দ অনুযায়ী বিভিন্ন অপশন পরিবর্তন করতে পারবেন।

উইকিপিডিয়া কিভাবে ব্যবহার করবেন?

Image
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ। এটি ইন্টারনেটের উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে এবং ইন্টারনেট সংযোগ রয়েছে এমন যেকেউ এই বিশ্বকোষটি ব্যবহার করতে পারবে। উইকিপিডিয়ার কোনো কাগজে ছাপানো সংস্করণ নেই। ইন্টারনেটের মাধ্যমে এটি পড়া যাবে, প্রয়োজন্য ব্যবহারকারীরা নির্দিষ্ট নিবন্ধগুলো সংরক্ষন করে রাখতে পারবেন। সংরক্ষন করে রাখার যাবে ওয়েব সাইট হিসাবে, পাশাপাশি পিডিএফ ফাইল হিসাবে ডাউনলোড করারও ব্যবস্থা রয়েছে উইকিপিডিয়াতে, আর পিডিএফ ফাইল তৈরী করা যাবে একটি নির্দিষ্ট নিবন্ধ থেকে আবার একাধিক নিবন্ধ একত্রিত করে পিডিএফ ফাইল তৈরীর অপশনও রয়েছে উইকিপিডিয়াতে। উইকিপিডিয়া যেমন বিশ্বের সকলেই বিনামূল্যে পড়ার সুযোগ পাচ্ছে, পাশাপাশি এই বিশ্বকোষ তৈরীতে অবদান রাখতে পারে যে কোনো ব্যবহারকারীই। এই বৈশিষ্টটি একই সাথে উইকিপিডিয়ার মূল শক্তি আবার এটি উইকিপিডিয়ার একটি দুর্বলতা। এটি একটি মুক্ত বিশ্বকোষ ফলে পৃথিবীর বিভিন্ন প্রান্তের অনেক মানসম্পন্ন লেখক এখানে অংশগ্রহনের সুযোগ পাচ্ছে। ফলে সামগ্রভাবে উইকিপিডিয়াতে ভালো নিবন্ধের সংখ্যা বাড়ছে। আবার যেহেতু যেকেউই এটি সম্পাদনা করতে পারে  ফলে এখানে তথ্য বিকৃতি বা ভুল তথ...