Posts

Showing posts with the label bangla wikipedia

উইকিপিডিয়ার ব্যবহারকারী পাতা

Image
উইকিপিডিয়ার প্রত্যেক নিবন্ধিত ব্যবহারকারীর নিজেস্ব একটি ব্যবহারকারীর পাতা থাকে। এই পাতায় ব্যবহারকারী তার নিজে পছন্দ, লেখাপড়া, সংস্লিষ্ট প্রকল্প সম্পর্কিত তথ্য উল্লেখ করতে পারে। নির্দিষ্ট কোনো প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য লেখার জন্য উপপাতা তৈরী করা যেতে পারে। মূল ব্যবহারকারী পাতার সাথে সংস্লিষ্ট উপপাতার লিংক যুক্ত করে দেয়া যাব। এছাড়া কোনো নির্দিষ্ট পাতার সকল উপপাতার তালিকা দেখানোর জন্য বেশ কিছু টেমপ্লেট রয়েছে, প্রয়োজনে সেগুলোও ব্যবহার করা যাবে। নিবন্ধিত ব্যবহারকারীরা উইকিপিডিয়াতে লগইন করলে পাতার উপরের ডান পাশে ব্যবহারকারী পাতার লিংক থাকে। নিবন্ধিত ব্যবহারকারীর ব্যবহারকারী নাম অনুযায়ী এই পাতাটি তৈরী করা যায়।  নিবন্ধনের পর সয়ংক্রিয়ভাবে এটি তৈরী হয়ে যায় না, আবার ব্যবহারকারী পাতা তৈরীর জন্য নির্ধারিত কোনো টেমপ্লেটও নেই উইকিপিডিয়াতে। অন্যান্য পাতার মত এই পাতাটিও ব্যবহারকারীর নিজের তৈরী করতে হবে। তবে আগে থেকেই তৈরী করা অন্যান্য ব্যবহারকারীর পাতা থেকে ধারণা নিয়ে খুব সহজেই নিজের ব্যবহারকারী পাতা তৈরী করে ফেলা সম্ভব। ব্যবহারকারী পাতা তৈরী করাটা বাধ্যতামূলক নয়, যেমন বাধ্যতামূলক নয় ...

ঢাকায় উইকিপিডিয়ার কর্মশালা

ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার এক যুগ পূর্তি উপলক্ষে ঢাকায় বাংলা উইকিপিডিয়ার ( http://bn.wikipedia.org ) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং উইকিমিডিয়া বাংলাদেশের যৌথ উদ্যোগে গত বৃহস্পতিবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অনুষ্ঠিত কর্মশালায় বাংলা উইকিপিডিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, "সবার একটু একটু অংশগ্রহণের মাধ্যমে সমৃদ্ধ হতে পারে বাংলা উইকিপিডিয়া এবং এ দায়িত্ব আমাদেরই।"  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেকৃবির উদ্যানতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক এ এস এম জামাল উদ্দিন, বিডিওএসএনের অনুষ্ঠান সমন্বয়ক প্রমি নাহিদ, আউটবাউন্ড ঢাকা সমন্বয়ক পার্থ সারথি কর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি হাসান মাহমুদসহ অনেকে। কর্মশালা পরিচালনা করেন বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নাসির খান ও এর স্বেচ্ছাসেবক নুরুন্নবী চৌধুরী। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। বাংলা উইকিপিডিয়ার বর্তমান অবস্থা, নিবন্ধ যোগ করার পদ্ধতি, ছব...

সরাসরি বাংলা লিখুন উইকিপিডিয়ায়

সম্প্রতি বাংলা উইকিপিডিয়াতে ( http://bn.wikipedia.org ) "নারায়ম" নামের একটি এক্সটেনশন যুক্ত করা হয়েছে। এর ফলে কম্পিউটারে অতিরিক্ত কোনো সফটওয়্যার ইনস্টল করা ছাড়াই উইকিপিডিয়াতে বাংলা লেখা যাবে। এই এক্সটেনশনটি বাংলা উইকি সংকলন( http://bn.wikisource.org ) সহ অন্যন্য ভাষার বেশ কিছু উইকিপিডিয়াতে অনেকদিন আগে থেকেই ব্যবহার করা হচ্ছে। এখানে উল্লেখ্য যে এতদিন বাংলা উইকিপিডিয়াতে লেখার জন্য স্থানীয়ভাবে জাভাস্ক্রিপ্ট ভিত্তিক একটি টুল ব্যবহৃত হচ্ছিল। তবে নতুন এক্সটেনশনটি বিশেষত্ব হল এটি কেন্দ্রিয়ভাবে নিয়ন্ত্রন করা হয়। ফলে যে কোনো ধরনের বাগ সংশোধন , নতুন সংস্করণ আপডেট করা , নতুন বৈশিষ্ট সংযোজনের মত কাজগুলো আরও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। নারায়ম এক্সটেনশটি উইকিপিডিয়ার মূল কোড রিপোজিটরী থেকে ব্যবহার করা হয়। বর্তমানে বাংলা লেখার জন্য এখানে " বাংলাদেশের জাতীয় কীবোর্ড" , ভারতের ইনস্ক্রিপ্ট , অভ্র কীবোর্ড এবং প্রভাত কীবোর্ডসহ মোট চারটি লেআউট যুক্ত করা আছে। পাশাপাশি বাংলা ছাড়াও অন্যান্য ভাষায় লেখার জন্য রয়েছে প্রায় ৪০টিও অধিক লেআউট। এই এক্সটেনশনটি সকল ব্যবহারকারীর ...

ব্যবহারকারী নাম কেমন হওয়া উচিত

Image
উইকিপিডিয়াতে ব্যবহারকারী নাম নির্বাচনের ধরা-বাধা কোন নিয়ম নেই। তবে এই নামটি উইকিপিডিয়ার ব্যবহারকারী হিসাবে আপনার পরিচয় বহন করবে। এখানে আপনার আসল নাম ব্যবহার করতে পারেন। উইকিপিডিয়ার ব্যবহারকারী নাম কেমন হওয়া উচিত সে সম্পর্কে বিস্তারিত বর্ণনা পাওয়া যাবে http://bn.wikipedia.org/wiki/WP:USERNAME পাতায়। উইকিপিডিয়াতে অ্যাকাউন্ট তৈরীর একটি বিশেষ সুবিধা হল একটি মাত্র অ্যাকাউন্টই বিভিন্ন ভাষা উইকিপিডিয়া এবং এর অন্যান্য সহ প্রকল্পসমূহে ব্যবহার করা যাবে এবং এর জন্য প্রতিবার বিভিন্ন প্রকল্পে নিবন্ধন করার প্রয়োজন হবে না। http://bn.wikipedia.org/wiki/Special:MergeAccount ঠিকানা থেকে এই অ্যাকাউন্ট ব্যবস্থাপনার কাজটি করা যাবে।

উইকিপিডিয়ার নিবন্ধের সাধারণ কাঠামো

Image
উইকিপিডিয়াতে বিভিন্ন বিষয়ের উপর নিবন্ধ রয়েছে। বিষয়ের উপর ভিত্তি করে নিবন্ধগুলোর আকার, তথ্যের পরিমান ভিন্ন হয়ে থাকে। তবে প্রতিটি উইকিপিডিয়ার নিবন্ধই একটি সাধারণ গঠন পদ্ধতি থাকে। তবে সকল নিবন্ধই যে এই কাঠামোতে লেখা হয় এমন না। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিষয় ভিত্তিক নিবন্ধগুলোর জন্য নিবন্ধগুলোর আলাদা আলাদা কাঠামো ব্যবহার করা হয়ে থাকে। যেমন  কোনো ব্যক্তি সম্পর্কিত নিবন্ধ এবং ঐতিহাসির স্থানের নিবন্ধের কাঠামো একই ধরনের হবে না। উইকিপিডিয়ার সাধরণ অনুচ্ছেদগুলো হল। ভূমিকা উইকিপিডিয়ার প্রতিটি নিবন্ধের একই ভূমিকা অনুচ্ছেদ থাকতে হয়। নিবন্ধটি সম্পর্কে সাধারন ধারনা দেয়া এবং সামগ্রিক বিষযের উপর আলোকপাত করা হয় এই অনুচ্ছেদে। নিবন্ধে বিশেষ কোনো অংশে বেশি গুরুত্ব দেয়ার প্রয়োজন হলে সেই বিষয়টি এই অনুচ্ছেদে উল্লেখ করা হতে পারে। তবে কখনোই কোনো বিষয়ে বিস্তারিত আলোচনা শুরু করা যাবে না এই অনুচ্ছেদে। ইনফোবক্স নিবন্ধে ভূমিকার মতই ইনফোবক্স একটি গুরুত্বপূর্ণ অংশ। ভূমিকাতে যে তথ্যগুলো বর্ণনার ভঙ্গিতে লেখা হয় তার অনেক তথ্যই সংযোজন করা হয় ইনফোবক্সে। তবে এখানে উল্লেখ করা হয় অত্যান্ত সংক্ষিপ্তভাবে। ...

বাংলা উইকিপিডিয়া

Image
বাংলা উইকিপিডিয়া ( http://bn.wikipedia.org ) হলো বাংলা ভাষায় একটি পূর্ণাঙ্গ বিশ্বকোষ গড়ে তোলার এক মহাপ্রয়াস। বাংলাভাষায় এর আগেও বিশ্বকোষ তৈরী করা হয়েছে। সেখানে নিবন্ধের সংখ্যা ছিল সীমিত এবং অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ বিভিন্ন নিবন্ধকে উপেক্ষা করা হয়েছে। বিশেষ গোষ্ঠির তৈরী করা এবং সেখানে অন্যান্য কারও মতামত দেয়ার সুযোগ ছিলো না বলে, পক্ষপাত করা হয়নি সেটিও নিশ্চিতভাবে বলা যায় না। আবার নিয়মিত হালনাগাদ করার ক্ষেত্রেও অন্যান্য বিশ্বকোষগুলো বেশ পিছিয়ে রয়েছে। ওয়েব ভিত্তিক বলে হালনাগাদের ক্ষেত্রে উইকিপিডিয়ার বিশেষ সুবিধা রয়েছে। বাংলা উইকিপিডিয়া তৈরীর কাজ করছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ। শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে এমন বাংলাভাষীরা এই বিশ্বকোষ তৈরী করার কাজে অংশগ্রহন করছেন। বাংলাদেশীদের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের ব্যবহারকারীরাও নিয়মিতভাবে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার কাজ করে যাচ্ছেন। বর্তমানে বাংলা উইকিপিডিয়াতে প্রায় ২৩ হাজার ৫০০নিবন্ধ রয়েছে। সেই সাথে চলছে নতুন নতুন নিবন্ধ তৈরী করার কাজ। বাংলা উইকিপিডিয়া কার্যক্রম শুরুর দিকে নিবন্ধের সংখ্যা বাড়ানো...

উইকিপিডিয়া কিভাবে ব্যবহার করবেন?

Image
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ। এটি ইন্টারনেটের উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে এবং ইন্টারনেট সংযোগ রয়েছে এমন যেকেউ এই বিশ্বকোষটি ব্যবহার করতে পারবে। উইকিপিডিয়ার কোনো কাগজে ছাপানো সংস্করণ নেই। ইন্টারনেটের মাধ্যমে এটি পড়া যাবে, প্রয়োজন্য ব্যবহারকারীরা নির্দিষ্ট নিবন্ধগুলো সংরক্ষন করে রাখতে পারবেন। সংরক্ষন করে রাখার যাবে ওয়েব সাইট হিসাবে, পাশাপাশি পিডিএফ ফাইল হিসাবে ডাউনলোড করারও ব্যবস্থা রয়েছে উইকিপিডিয়াতে, আর পিডিএফ ফাইল তৈরী করা যাবে একটি নির্দিষ্ট নিবন্ধ থেকে আবার একাধিক নিবন্ধ একত্রিত করে পিডিএফ ফাইল তৈরীর অপশনও রয়েছে উইকিপিডিয়াতে। উইকিপিডিয়া যেমন বিশ্বের সকলেই বিনামূল্যে পড়ার সুযোগ পাচ্ছে, পাশাপাশি এই বিশ্বকোষ তৈরীতে অবদান রাখতে পারে যে কোনো ব্যবহারকারীই। এই বৈশিষ্টটি একই সাথে উইকিপিডিয়ার মূল শক্তি আবার এটি উইকিপিডিয়ার একটি দুর্বলতা। এটি একটি মুক্ত বিশ্বকোষ ফলে পৃথিবীর বিভিন্ন প্রান্তের অনেক মানসম্পন্ন লেখক এখানে অংশগ্রহনের সুযোগ পাচ্ছে। ফলে সামগ্রভাবে উইকিপিডিয়াতে ভালো নিবন্ধের সংখ্যা বাড়ছে। আবার যেহেতু যেকেউই এটি সম্পাদনা করতে পারে  ফলে এখানে তথ্য বিকৃতি বা ভুল তথ...

উইকিপিডিয়া – কী ও কেনো?

Image
উইকিপিডিয়া হলো ইন্টারনেট ভিত্তিক একটি জ্ঞানকোষ, যা গড়ে উঠেছে পৃথিবীর লাখ লাখ মানুষের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। উইকি-প্রযুক্তিনির্ভর ওয়েবপেজকে পড়ার পাশাপাশি সম্পাদনাও করা যায়, আর তা করার জন্য ওয়েব ব্রাউজার ছাড়া আর কোনো সফটওয়ার লাগে না। ইন্টারনেট ভিত্তিক বলেইপৃথিবীর যেকোনো প্রান্তে বসেই উইকিপিডিয়া পড়া বা এতে তথ্য যোগ করার কাজ করা যায়। মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা জিমি ওয়েল্‌স ২০০১ সালে উইকিপিডিয়া প্রতিষ্ঠা করেন। প্রথম দিকে উইকিপিডিয়াতে কেবল ইংরেজি ভাষাই ব্যবহৃত হতো। কিন্তু বর্তমানে পৃথিবীর ২৮৩টিরও অধিক ভাষায় উইকিপিডিয়ার সংস্করণ রয়েছে। তার ইচ্ছা ছিল একটি বড়সড় অনলাইন বিশ্বকোষ তৈরি করা। তবে অন্যান্য বিশ্বকোষ ধারণার চেয়ে এটি আলাদা ছিল অন্য কারণে। এটি কোনো বেতনভোগী বিশেষজ্ঞ, সম্পাদক বা লেখক দিয়ে এই বিশ্বকোষ লেখানো হবে না, বরং এই বিশ্বকোষের লেখক হবেন তারা, যারা তা হতে চান! উইকি নামের একটি সফটওয়্যার; যা দিয়ে ওয়েবসাইটে সম্পাদনা, মোছা কিংবা পরিবর্ধন করা যায় সেটি ব্যবহার করে ওয়েলেস আর তার স্বেচ্ছাসেবী কর্মীরা গড়ে তুলেছেন এক বিশাল জ্ঞানভান্ডার যার সঙ্গে তুলনা চলে কেবল আলেকজান্দ্রিয়ার...