Posts

Showing posts with the label bengali tutorial

ব্যবহারকারী নাম কেমন হওয়া উচিত

Image
উইকিপিডিয়াতে ব্যবহারকারী নাম নির্বাচনের ধরা-বাধা কোন নিয়ম নেই। তবে এই নামটি উইকিপিডিয়ার ব্যবহারকারী হিসাবে আপনার পরিচয় বহন করবে। এখানে আপনার আসল নাম ব্যবহার করতে পারেন। উইকিপিডিয়ার ব্যবহারকারী নাম কেমন হওয়া উচিত সে সম্পর্কে বিস্তারিত বর্ণনা পাওয়া যাবে http://bn.wikipedia.org/wiki/WP:USERNAME পাতায়। উইকিপিডিয়াতে অ্যাকাউন্ট তৈরীর একটি বিশেষ সুবিধা হল একটি মাত্র অ্যাকাউন্টই বিভিন্ন ভাষা উইকিপিডিয়া এবং এর অন্যান্য সহ প্রকল্পসমূহে ব্যবহার করা যাবে এবং এর জন্য প্রতিবার বিভিন্ন প্রকল্পে নিবন্ধন করার প্রয়োজন হবে না। http://bn.wikipedia.org/wiki/Special:MergeAccount ঠিকানা থেকে এই অ্যাকাউন্ট ব্যবস্থাপনার কাজটি করা যাবে।

বাংলা উইকিপিডিয়া

Image
বাংলা উইকিপিডিয়া ( http://bn.wikipedia.org ) হলো বাংলা ভাষায় একটি পূর্ণাঙ্গ বিশ্বকোষ গড়ে তোলার এক মহাপ্রয়াস। বাংলাভাষায় এর আগেও বিশ্বকোষ তৈরী করা হয়েছে। সেখানে নিবন্ধের সংখ্যা ছিল সীমিত এবং অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ বিভিন্ন নিবন্ধকে উপেক্ষা করা হয়েছে। বিশেষ গোষ্ঠির তৈরী করা এবং সেখানে অন্যান্য কারও মতামত দেয়ার সুযোগ ছিলো না বলে, পক্ষপাত করা হয়নি সেটিও নিশ্চিতভাবে বলা যায় না। আবার নিয়মিত হালনাগাদ করার ক্ষেত্রেও অন্যান্য বিশ্বকোষগুলো বেশ পিছিয়ে রয়েছে। ওয়েব ভিত্তিক বলে হালনাগাদের ক্ষেত্রে উইকিপিডিয়ার বিশেষ সুবিধা রয়েছে। বাংলা উইকিপিডিয়া তৈরীর কাজ করছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ। শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে এমন বাংলাভাষীরা এই বিশ্বকোষ তৈরী করার কাজে অংশগ্রহন করছেন। বাংলাদেশীদের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের ব্যবহারকারীরাও নিয়মিতভাবে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার কাজ করে যাচ্ছেন। বর্তমানে বাংলা উইকিপিডিয়াতে প্রায় ২৩ হাজার ৫০০নিবন্ধ রয়েছে। সেই সাথে চলছে নতুন নতুন নিবন্ধ তৈরী করার কাজ। বাংলা উইকিপিডিয়া কার্যক্রম শুরুর দিকে নিবন্ধের সংখ্যা বাড়ানো...

উইকিপিডিয়া কিভাবে ব্যবহার করবেন?

Image
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ। এটি ইন্টারনেটের উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে এবং ইন্টারনেট সংযোগ রয়েছে এমন যেকেউ এই বিশ্বকোষটি ব্যবহার করতে পারবে। উইকিপিডিয়ার কোনো কাগজে ছাপানো সংস্করণ নেই। ইন্টারনেটের মাধ্যমে এটি পড়া যাবে, প্রয়োজন্য ব্যবহারকারীরা নির্দিষ্ট নিবন্ধগুলো সংরক্ষন করে রাখতে পারবেন। সংরক্ষন করে রাখার যাবে ওয়েব সাইট হিসাবে, পাশাপাশি পিডিএফ ফাইল হিসাবে ডাউনলোড করারও ব্যবস্থা রয়েছে উইকিপিডিয়াতে, আর পিডিএফ ফাইল তৈরী করা যাবে একটি নির্দিষ্ট নিবন্ধ থেকে আবার একাধিক নিবন্ধ একত্রিত করে পিডিএফ ফাইল তৈরীর অপশনও রয়েছে উইকিপিডিয়াতে। উইকিপিডিয়া যেমন বিশ্বের সকলেই বিনামূল্যে পড়ার সুযোগ পাচ্ছে, পাশাপাশি এই বিশ্বকোষ তৈরীতে অবদান রাখতে পারে যে কোনো ব্যবহারকারীই। এই বৈশিষ্টটি একই সাথে উইকিপিডিয়ার মূল শক্তি আবার এটি উইকিপিডিয়ার একটি দুর্বলতা। এটি একটি মুক্ত বিশ্বকোষ ফলে পৃথিবীর বিভিন্ন প্রান্তের অনেক মানসম্পন্ন লেখক এখানে অংশগ্রহনের সুযোগ পাচ্ছে। ফলে সামগ্রভাবে উইকিপিডিয়াতে ভালো নিবন্ধের সংখ্যা বাড়ছে। আবার যেহেতু যেকেউই এটি সম্পাদনা করতে পারে  ফলে এখানে তথ্য বিকৃতি বা ভুল তথ...