Posts

Showing posts with the label বাংলা উইকিপিডিয়া

উইকিপিডিয়ার ব্যবহারকারী পাতা

Image
উইকিপিডিয়ার প্রত্যেক নিবন্ধিত ব্যবহারকারীর নিজেস্ব একটি ব্যবহারকারীর পাতা থাকে। এই পাতায় ব্যবহারকারী তার নিজে পছন্দ, লেখাপড়া, সংস্লিষ্ট প্রকল্প সম্পর্কিত তথ্য উল্লেখ করতে পারে। নির্দিষ্ট কোনো প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য লেখার জন্য উপপাতা তৈরী করা যেতে পারে। মূল ব্যবহারকারী পাতার সাথে সংস্লিষ্ট উপপাতার লিংক যুক্ত করে দেয়া যাব। এছাড়া কোনো নির্দিষ্ট পাতার সকল উপপাতার তালিকা দেখানোর জন্য বেশ কিছু টেমপ্লেট রয়েছে, প্রয়োজনে সেগুলোও ব্যবহার করা যাবে। নিবন্ধিত ব্যবহারকারীরা উইকিপিডিয়াতে লগইন করলে পাতার উপরের ডান পাশে ব্যবহারকারী পাতার লিংক থাকে। নিবন্ধিত ব্যবহারকারীর ব্যবহারকারী নাম অনুযায়ী এই পাতাটি তৈরী করা যায়।  নিবন্ধনের পর সয়ংক্রিয়ভাবে এটি তৈরী হয়ে যায় না, আবার ব্যবহারকারী পাতা তৈরীর জন্য নির্ধারিত কোনো টেমপ্লেটও নেই উইকিপিডিয়াতে। অন্যান্য পাতার মত এই পাতাটিও ব্যবহারকারীর নিজের তৈরী করতে হবে। তবে আগে থেকেই তৈরী করা অন্যান্য ব্যবহারকারীর পাতা থেকে ধারণা নিয়ে খুব সহজেই নিজের ব্যবহারকারী পাতা তৈরী করে ফেলা সম্ভব। ব্যবহারকারী পাতা তৈরী করাটা বাধ্যতামূলক নয়, যেমন বাধ্যতামূলক নয় ...

নিবন্ধের অনুচ্ছেদ সম্পাদনা

Image
উইকিপিডিয়ার নিবন্ধের আকার খুব ছোট হলে সাধারণত একটি অনুচ্ছেদে সকল তথ্যসমূহ লেখা হয়ে থাকে। তবে নিবন্ধের আকার বড় হওয়ার সাথে সাথে এটি বিভিন্ন অনুচ্ছেদে বিভক্ত করে ফেলা হয়। তথ্যসমূহ সঠিকভাবে সংকলন এবং উপস্থাপনের সুবিধার্থে এই কাজটি করা হয়ে থাকে। সম্পাদনা করার ক্ষেত্রও প্রতিটি অনুচ্ছেদ দিয়ে আলাদাভাবে কাজ করা যাবে। প্রতিটি অনুচ্ছেদের নামের পাশে “সম্পাদনা” নামের লিংকটি ব্যবহার করে এই কাজটি করা যাবে। উদাহারণ স্বরূপ “ঢাকা” নিবন্ধে মোট ১৬টি অনুচ্ছেদ রয়েছে। এখানে “ভূগোল” অনুচ্ছেদে অতিরিক্ত কোন তথ্য যুক্ত করতে হলে ভূগোল শিরোনামের পাশের সম্পাদনা লিংকে ক্লিক করে উপরে বর্ণিত পদ্ধতিতে সম্পাদনা করা যাবে (চিত্রে চিহ্নিত অংশে দেখুন)। নিবন্ধের আকার যদি বেশ বড় হয় তাহলে আলাদা আলাদা অনুচ্ছেদ হিসাবে সম্পাদনা করা উচিত। সম্পূর্ন নিবন্ধ একত্রে সম্পাদনার করার থেকে অনুচ্ছেদ হিসাবে সম্পাদনা করা হলে বেশ কিছু অতিরিক্ত সুবিধা পাওয়া যায়। অনুচ্ছেদগুলো সাধারণত মূল বিষয়ের ছোটো একটি অংশ নিয়ে লেখা হয় সেক্ষেত্রে ঐঅংশে মনোনিবেশ করা সহজ হয়। সম্পাদনার ইতিহাস থেকেই নিবন্ধ সম্পাদনার ধারাটি সহজে বুঝতে পারা যায়। পূর্ণাঙ্গ নিবন...

সম্পূর্ণ নিবন্ধ সম্পাদনা

Image
উইকিপিডিয়ার পাঠকেরাই এর সম্পাদনা করে থাকেন। উইকিপিডিয়ার নিবন্ধগুলো যেকোনো ব্যবহারকারীই সম্পাদনা করতে পারেন। এমনকি সম্পাদনা করার জন্য কোনো ধরনের নিবন্ধন করার ও প্রয়োজন নেই, নিয়মিতভাবে উইকিপিডিয়াতে অবদান রাখতে হলে নিবন্ধন করা প্রয়োজন এবং এছাড়াও নিবন্ধিত ব্যবহারকারীরা অতিরিক্ত কিছু সুবিধা পেয়ে থাকেন । আর নিবন্ধন করার কাজটিও সম্পন্ন করা যায় খুব সহজেই।  প্রতিটি নিবন্ধ পাতার উপরের বাম অংশে “ সম্পাদনা ” নামে একটি ট্যাব থাকে। সেখানে ক্লিক করলে উইকিপিডিয়ার পাতাটি সম্পাদনা করার মোডে দেখা যাবে। সম্পাদনা উইন্ডোটি অন্যান্য সাধারণ টেক্সট এডিটরের মতই। তবে নিবন্ধের লেখাসমূহ এখানে কিছুটা আলাদা ফরম্যাটে লেখা থাকে। যেমন “ ঢাকা ” নিবন্ধটি ওপেন করে যদি “সম্পাদনা ” লিংকে ক্লিক করা হয় তবে। নিচের মত সম্পদনা উইন্ডো দেখা যাবে। এখানে নতুন লেখা যোগ করা বা আগের লেখা সমূহ পরিবর্তন বা মুছে ফেলা যাবে। এবং পাতার নিচের অংশে “ সংরক্ষন ” বোতামটি চাপা হলে পরিবর্তনগুলো মূল নিবন্ধে সংরক্ষিত হবে এবং পাতাটি পরবর্তীতে পাতাটি খোলা হলে সম্পাদিত সংস্করণটি দেখা যাবে। তবে সংরক্ষন করার পূর্বে  “ প্রাক দর্শন ” ব...

উইকিপিডিয়াতে নতুন অ্যাকাউন্ট তৈরী

Image
উইকিপিডিয়াতে নতুন অ্যাকাউন্ট খুলতে হলে http://bn.wikipedia.org/wiki/Special:Userlogin এই পাতা থেকে "নতুন একাউন্ট খুলুন" এই লিংকে ক্লিক করতে হবে। অথবা সরাসরি http://bn.wikipedia.org/w/index.php?title=Special:Userlogin&type=signup লিংক থেকেও উইকিপিডিয়াতে নতুন অ্যাকাউন্ট তৈরী করা যাবে। এছাড়া উইকিপিডিয়ার যে কোন পাতার উপরের ডান পাশে Log in / Create account নামের একটি লিংকটি ব্যবহার করে নিবন্ধন করা যাবে। অ্যাকাউন্ট তৈরী করার সময় যে কোন পছন্দের নাম ব্যবহার করা যাবে। তবে একবার অ্যাকাউন্ট তৈরী করা হয়ে গেলে সহজে সেটি আর পরিবর্তন করা যাবে না। নিবন্ধনের সময় একটি ইমেইল ঠিকানা ব্যবহার করতে হবে। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের নোটিফিকেশন পাঠানো এবং সরাসরি যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয় এই ঠিকানাটি। অ্যাকাউন্ট তৈরী করার পর http://bn.wikipedia.org/wiki/Special:Preferences ঠিকানা থেকে ব্যবহারকারীর তার পছন্দ অনুযায়ী বিভিন্ন অপশন পরিবর্তন করতে পারবেন।

উইকিপিডিয়ার নিবন্ধের সাধারণ কাঠামো

Image
উইকিপিডিয়াতে বিভিন্ন বিষয়ের উপর নিবন্ধ রয়েছে। বিষয়ের উপর ভিত্তি করে নিবন্ধগুলোর আকার, তথ্যের পরিমান ভিন্ন হয়ে থাকে। তবে প্রতিটি উইকিপিডিয়ার নিবন্ধই একটি সাধারণ গঠন পদ্ধতি থাকে। তবে সকল নিবন্ধই যে এই কাঠামোতে লেখা হয় এমন না। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিষয় ভিত্তিক নিবন্ধগুলোর জন্য নিবন্ধগুলোর আলাদা আলাদা কাঠামো ব্যবহার করা হয়ে থাকে। যেমন  কোনো ব্যক্তি সম্পর্কিত নিবন্ধ এবং ঐতিহাসির স্থানের নিবন্ধের কাঠামো একই ধরনের হবে না। উইকিপিডিয়ার সাধরণ অনুচ্ছেদগুলো হল। ভূমিকা উইকিপিডিয়ার প্রতিটি নিবন্ধের একই ভূমিকা অনুচ্ছেদ থাকতে হয়। নিবন্ধটি সম্পর্কে সাধারন ধারনা দেয়া এবং সামগ্রিক বিষযের উপর আলোকপাত করা হয় এই অনুচ্ছেদে। নিবন্ধে বিশেষ কোনো অংশে বেশি গুরুত্ব দেয়ার প্রয়োজন হলে সেই বিষয়টি এই অনুচ্ছেদে উল্লেখ করা হতে পারে। তবে কখনোই কোনো বিষয়ে বিস্তারিত আলোচনা শুরু করা যাবে না এই অনুচ্ছেদে। ইনফোবক্স নিবন্ধে ভূমিকার মতই ইনফোবক্স একটি গুরুত্বপূর্ণ অংশ। ভূমিকাতে যে তথ্যগুলো বর্ণনার ভঙ্গিতে লেখা হয় তার অনেক তথ্যই সংযোজন করা হয় ইনফোবক্সে। তবে এখানে উল্লেখ করা হয় অত্যান্ত সংক্ষিপ্তভাবে। ...

বাংলা উইকিপিডিয়া

Image
বাংলা উইকিপিডিয়া ( http://bn.wikipedia.org ) হলো বাংলা ভাষায় একটি পূর্ণাঙ্গ বিশ্বকোষ গড়ে তোলার এক মহাপ্রয়াস। বাংলাভাষায় এর আগেও বিশ্বকোষ তৈরী করা হয়েছে। সেখানে নিবন্ধের সংখ্যা ছিল সীমিত এবং অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ বিভিন্ন নিবন্ধকে উপেক্ষা করা হয়েছে। বিশেষ গোষ্ঠির তৈরী করা এবং সেখানে অন্যান্য কারও মতামত দেয়ার সুযোগ ছিলো না বলে, পক্ষপাত করা হয়নি সেটিও নিশ্চিতভাবে বলা যায় না। আবার নিয়মিত হালনাগাদ করার ক্ষেত্রেও অন্যান্য বিশ্বকোষগুলো বেশ পিছিয়ে রয়েছে। ওয়েব ভিত্তিক বলে হালনাগাদের ক্ষেত্রে উইকিপিডিয়ার বিশেষ সুবিধা রয়েছে। বাংলা উইকিপিডিয়া তৈরীর কাজ করছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ। শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে এমন বাংলাভাষীরা এই বিশ্বকোষ তৈরী করার কাজে অংশগ্রহন করছেন। বাংলাদেশীদের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের ব্যবহারকারীরাও নিয়মিতভাবে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার কাজ করে যাচ্ছেন। বর্তমানে বাংলা উইকিপিডিয়াতে প্রায় ২৩ হাজার ৫০০নিবন্ধ রয়েছে। সেই সাথে চলছে নতুন নতুন নিবন্ধ তৈরী করার কাজ। বাংলা উইকিপিডিয়া কার্যক্রম শুরুর দিকে নিবন্ধের সংখ্যা বাড়ানো...

উইকিপিডিয়া কিভাবে ব্যবহার করবেন?

Image
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ। এটি ইন্টারনেটের উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে এবং ইন্টারনেট সংযোগ রয়েছে এমন যেকেউ এই বিশ্বকোষটি ব্যবহার করতে পারবে। উইকিপিডিয়ার কোনো কাগজে ছাপানো সংস্করণ নেই। ইন্টারনেটের মাধ্যমে এটি পড়া যাবে, প্রয়োজন্য ব্যবহারকারীরা নির্দিষ্ট নিবন্ধগুলো সংরক্ষন করে রাখতে পারবেন। সংরক্ষন করে রাখার যাবে ওয়েব সাইট হিসাবে, পাশাপাশি পিডিএফ ফাইল হিসাবে ডাউনলোড করারও ব্যবস্থা রয়েছে উইকিপিডিয়াতে, আর পিডিএফ ফাইল তৈরী করা যাবে একটি নির্দিষ্ট নিবন্ধ থেকে আবার একাধিক নিবন্ধ একত্রিত করে পিডিএফ ফাইল তৈরীর অপশনও রয়েছে উইকিপিডিয়াতে। উইকিপিডিয়া যেমন বিশ্বের সকলেই বিনামূল্যে পড়ার সুযোগ পাচ্ছে, পাশাপাশি এই বিশ্বকোষ তৈরীতে অবদান রাখতে পারে যে কোনো ব্যবহারকারীই। এই বৈশিষ্টটি একই সাথে উইকিপিডিয়ার মূল শক্তি আবার এটি উইকিপিডিয়ার একটি দুর্বলতা। এটি একটি মুক্ত বিশ্বকোষ ফলে পৃথিবীর বিভিন্ন প্রান্তের অনেক মানসম্পন্ন লেখক এখানে অংশগ্রহনের সুযোগ পাচ্ছে। ফলে সামগ্রভাবে উইকিপিডিয়াতে ভালো নিবন্ধের সংখ্যা বাড়ছে। আবার যেহেতু যেকেউই এটি সম্পাদনা করতে পারে  ফলে এখানে তথ্য বিকৃতি বা ভুল তথ...

উইকিপিডিয়া – কী ও কেনো?

Image
উইকিপিডিয়া হলো ইন্টারনেট ভিত্তিক একটি জ্ঞানকোষ, যা গড়ে উঠেছে পৃথিবীর লাখ লাখ মানুষের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। উইকি-প্রযুক্তিনির্ভর ওয়েবপেজকে পড়ার পাশাপাশি সম্পাদনাও করা যায়, আর তা করার জন্য ওয়েব ব্রাউজার ছাড়া আর কোনো সফটওয়ার লাগে না। ইন্টারনেট ভিত্তিক বলেইপৃথিবীর যেকোনো প্রান্তে বসেই উইকিপিডিয়া পড়া বা এতে তথ্য যোগ করার কাজ করা যায়। মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা জিমি ওয়েল্‌স ২০০১ সালে উইকিপিডিয়া প্রতিষ্ঠা করেন। প্রথম দিকে উইকিপিডিয়াতে কেবল ইংরেজি ভাষাই ব্যবহৃত হতো। কিন্তু বর্তমানে পৃথিবীর ২৮৩টিরও অধিক ভাষায় উইকিপিডিয়ার সংস্করণ রয়েছে। তার ইচ্ছা ছিল একটি বড়সড় অনলাইন বিশ্বকোষ তৈরি করা। তবে অন্যান্য বিশ্বকোষ ধারণার চেয়ে এটি আলাদা ছিল অন্য কারণে। এটি কোনো বেতনভোগী বিশেষজ্ঞ, সম্পাদক বা লেখক দিয়ে এই বিশ্বকোষ লেখানো হবে না, বরং এই বিশ্বকোষের লেখক হবেন তারা, যারা তা হতে চান! উইকি নামের একটি সফটওয়্যার; যা দিয়ে ওয়েবসাইটে সম্পাদনা, মোছা কিংবা পরিবর্ধন করা যায় সেটি ব্যবহার করে ওয়েলেস আর তার স্বেচ্ছাসেবী কর্মীরা গড়ে তুলেছেন এক বিশাল জ্ঞানভান্ডার যার সঙ্গে তুলনা চলে কেবল আলেকজান্দ্রিয়ার...