Posts

Showing posts with the label উইকিপিডিয়া টিউটোরিয়াল

উইকিপিডিয়ার ব্যবহারকারী পাতা

Image
উইকিপিডিয়ার প্রত্যেক নিবন্ধিত ব্যবহারকারীর নিজেস্ব একটি ব্যবহারকারীর পাতা থাকে। এই পাতায় ব্যবহারকারী তার নিজে পছন্দ, লেখাপড়া, সংস্লিষ্ট প্রকল্প সম্পর্কিত তথ্য উল্লেখ করতে পারে। নির্দিষ্ট কোনো প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য লেখার জন্য উপপাতা তৈরী করা যেতে পারে। মূল ব্যবহারকারী পাতার সাথে সংস্লিষ্ট উপপাতার লিংক যুক্ত করে দেয়া যাব। এছাড়া কোনো নির্দিষ্ট পাতার সকল উপপাতার তালিকা দেখানোর জন্য বেশ কিছু টেমপ্লেট রয়েছে, প্রয়োজনে সেগুলোও ব্যবহার করা যাবে। নিবন্ধিত ব্যবহারকারীরা উইকিপিডিয়াতে লগইন করলে পাতার উপরের ডান পাশে ব্যবহারকারী পাতার লিংক থাকে। নিবন্ধিত ব্যবহারকারীর ব্যবহারকারী নাম অনুযায়ী এই পাতাটি তৈরী করা যায়।  নিবন্ধনের পর সয়ংক্রিয়ভাবে এটি তৈরী হয়ে যায় না, আবার ব্যবহারকারী পাতা তৈরীর জন্য নির্ধারিত কোনো টেমপ্লেটও নেই উইকিপিডিয়াতে। অন্যান্য পাতার মত এই পাতাটিও ব্যবহারকারীর নিজের তৈরী করতে হবে। তবে আগে থেকেই তৈরী করা অন্যান্য ব্যবহারকারীর পাতা থেকে ধারণা নিয়ে খুব সহজেই নিজের ব্যবহারকারী পাতা তৈরী করে ফেলা সম্ভব। ব্যবহারকারী পাতা তৈরী করাটা বাধ্যতামূলক নয়, যেমন বাধ্যতামূলক নয় ...

সরাসরি বাংলা লিখুন উইকিপিডিয়ায়

সম্প্রতি বাংলা উইকিপিডিয়াতে ( http://bn.wikipedia.org ) "নারায়ম" নামের একটি এক্সটেনশন যুক্ত করা হয়েছে। এর ফলে কম্পিউটারে অতিরিক্ত কোনো সফটওয়্যার ইনস্টল করা ছাড়াই উইকিপিডিয়াতে বাংলা লেখা যাবে। এই এক্সটেনশনটি বাংলা উইকি সংকলন( http://bn.wikisource.org ) সহ অন্যন্য ভাষার বেশ কিছু উইকিপিডিয়াতে অনেকদিন আগে থেকেই ব্যবহার করা হচ্ছে। এখানে উল্লেখ্য যে এতদিন বাংলা উইকিপিডিয়াতে লেখার জন্য স্থানীয়ভাবে জাভাস্ক্রিপ্ট ভিত্তিক একটি টুল ব্যবহৃত হচ্ছিল। তবে নতুন এক্সটেনশনটি বিশেষত্ব হল এটি কেন্দ্রিয়ভাবে নিয়ন্ত্রন করা হয়। ফলে যে কোনো ধরনের বাগ সংশোধন , নতুন সংস্করণ আপডেট করা , নতুন বৈশিষ্ট সংযোজনের মত কাজগুলো আরও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। নারায়ম এক্সটেনশটি উইকিপিডিয়ার মূল কোড রিপোজিটরী থেকে ব্যবহার করা হয়। বর্তমানে বাংলা লেখার জন্য এখানে " বাংলাদেশের জাতীয় কীবোর্ড" , ভারতের ইনস্ক্রিপ্ট , অভ্র কীবোর্ড এবং প্রভাত কীবোর্ডসহ মোট চারটি লেআউট যুক্ত করা আছে। পাশাপাশি বাংলা ছাড়াও অন্যান্য ভাষায় লেখার জন্য রয়েছে প্রায় ৪০টিও অধিক লেআউট। এই এক্সটেনশনটি সকল ব্যবহারকারীর ...

মন্তব্যের শেষে স্বাক্ষার ব্যবহার | উইকিপিডিয়া

উইকিপিডিয়ার প্রতিটি নিবন্ধের সাথে একটি করে আলাপ পাতা থাকে। নির্দিষ্ট নিবন্ধ সম্পর্কে যেকোনো ধরনের আলোচনার জন্য এই আলাপ পাতাগুলো ব্যবহার করা হয়। এছাড়া ব্যবহারকারীদের সাথে যোগাযোগের জন্যও ব্যবহারকারীর আলাপ পাতা। উইকিপিডিয়ার ব্যবহারকারীরা পরস্পরের সাথে যোগযোগের জন্য ব্যবহৃত হয় এই পাতাগুলো। আর সকল ব্যবহারকারীর সাধারণ যোগাযোগের জন্য আলাদা একটি পাতা আলোচনা পাতা রয়েছে। এই সকল আলোচনার পাতাগুলোতে ব্যবহারকারী তার মতামত দেয়ার পর স্বাক্ষর দিতে হয়। প্রতিক্ষেত্রে নতুন করে না লিখে চারটি টিল্ড (~~~~) ব্যবহার করে সহজে আলাপ পাতায় স্বাক্ষর লেখা যায়। মন্তব্যের শেষে চারটি টিল্ড লিখে পাতাটি সংরক্ষন করা হলে সয়ংক্রিয়ভাবে ব্যবহারকরীর নাম এবং মন্তব্য লেখার সময়টি যুক্ত হয়ে যায়। আর স্বাক্ষরে সময় উল্লেখ করতে না চাইলে চারটির পরিবর্তে তিনটি টিল্ড (~~~) চিহ্ন ব্যবহার করতে হবে। স্বাক্ষরটি পরিবর্তন করা যাবে ব্যবহারকারীর পছন্দসমূহ পাতা থেকে। তবে স্বাক্ষর পরিবর্তন করার পূর্বে অবশ্যই লগইন করতে হবে।

উইকিপিডিয়ার বিভিন্ন অংশ সম্পর্কে সাধারণ ধারনা

বাংলা উইকিপিডিয়ার ওয়েব ঠিকানা http://bn.wikipedia.org ওপেন করা হলে প্রথমে যে পৃষ্ঠাটি ওপেন হয় সেটিই হল প্রধান পাতা। ব্যবহারকারীদের সুবিধার্থে এটি বিশেষ কতগুলি অংশে ভাগ করা হয়েছে। প্রথমে “এই মাসের নির্বাচিত নিবন্ধ” অংশে এটি ফিচার্ড আর্টিকেল রাখা হয়, নতুন নিবন্ধগুলো থেকে বিশেষ বিশেষ খবরগুলো নিতে তৈরী করা হয়েছে “ আপনি জানেন কি... ” । “অবদানকারীর জন্য অবশ্যপাঠ্য”- প্রত্যেক অবদানকারীর জন্য প্রয়োজনীয় বিষয়গুলো এখানে তালিকা করা হয়েছে। পৃষ্ঠার একেবারে নিচের অংশে বিষয় অনুযায়ী উইকিপিডিয়ার লিংক, অন্যান্য ভাষার উইকিপিডিয়া এবং উইপিডিয়ার বিভিন্ন সহপ্রকল্পের নাম দেয়া আছে। আলোচনা পাতা উইকিপিডিয়ার প্রতিটি পাতার একটি “আলাপ পাতা” ( এটি আলোচনা পাতা বা আলোচনা নামেও পরিচিত ) রয়েছে। আলাপ পাতা হচ্ছে কোনো নিবন্ধ বা অন্য কোনো পাতার জন্য , ঐ নিবন্ধ বা পাতার উন্নয়নের উদ্দেশ্যে সম্পাদকদের আলোচনা স্থান। আলাপ পাতাগুলোর নাম সংশ্লিষ্ট নিবন্ধ নামের মতোই। শুধু নামস্থান হিসেবে নিবন্ধের বা পৃষ্ঠার নামের আগে আলাপ বা আলোচনা সংযুক্ত থাকে।। “ আহসান মঞ্জিল ” নামে উইকিপিডিয়াতে একটি নিবন্ধ রয়েছে যেখানে আহসান মঞ্জি...

ব্যবহারকারী নাম কেমন হওয়া উচিত

Image
উইকিপিডিয়াতে ব্যবহারকারী নাম নির্বাচনের ধরা-বাধা কোন নিয়ম নেই। তবে এই নামটি উইকিপিডিয়ার ব্যবহারকারী হিসাবে আপনার পরিচয় বহন করবে। এখানে আপনার আসল নাম ব্যবহার করতে পারেন। উইকিপিডিয়ার ব্যবহারকারী নাম কেমন হওয়া উচিত সে সম্পর্কে বিস্তারিত বর্ণনা পাওয়া যাবে http://bn.wikipedia.org/wiki/WP:USERNAME পাতায়। উইকিপিডিয়াতে অ্যাকাউন্ট তৈরীর একটি বিশেষ সুবিধা হল একটি মাত্র অ্যাকাউন্টই বিভিন্ন ভাষা উইকিপিডিয়া এবং এর অন্যান্য সহ প্রকল্পসমূহে ব্যবহার করা যাবে এবং এর জন্য প্রতিবার বিভিন্ন প্রকল্পে নিবন্ধন করার প্রয়োজন হবে না। http://bn.wikipedia.org/wiki/Special:MergeAccount ঠিকানা থেকে এই অ্যাকাউন্ট ব্যবস্থাপনার কাজটি করা যাবে।

উইকিপিডিয়াতে নতুন অ্যাকাউন্ট তৈরী

Image
উইকিপিডিয়াতে নতুন অ্যাকাউন্ট খুলতে হলে http://bn.wikipedia.org/wiki/Special:Userlogin এই পাতা থেকে "নতুন একাউন্ট খুলুন" এই লিংকে ক্লিক করতে হবে। অথবা সরাসরি http://bn.wikipedia.org/w/index.php?title=Special:Userlogin&type=signup লিংক থেকেও উইকিপিডিয়াতে নতুন অ্যাকাউন্ট তৈরী করা যাবে। এছাড়া উইকিপিডিয়ার যে কোন পাতার উপরের ডান পাশে Log in / Create account নামের একটি লিংকটি ব্যবহার করে নিবন্ধন করা যাবে। অ্যাকাউন্ট তৈরী করার সময় যে কোন পছন্দের নাম ব্যবহার করা যাবে। তবে একবার অ্যাকাউন্ট তৈরী করা হয়ে গেলে সহজে সেটি আর পরিবর্তন করা যাবে না। নিবন্ধনের সময় একটি ইমেইল ঠিকানা ব্যবহার করতে হবে। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের নোটিফিকেশন পাঠানো এবং সরাসরি যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয় এই ঠিকানাটি। অ্যাকাউন্ট তৈরী করার পর http://bn.wikipedia.org/wiki/Special:Preferences ঠিকানা থেকে ব্যবহারকারীর তার পছন্দ অনুযায়ী বিভিন্ন অপশন পরিবর্তন করতে পারবেন।

উইকিপিডিয়ায় একাউন্ট তৈরী করা প্রয়োজন কেন

Image
উইকিপিডিয়া সকলের জন্য উন্মুক্ত। এটি পড়তে নিবন্ধন করার প্রয়োজন নেই । এমনকি যে কোন সম্পাদনা করার জন্যও নিবন্ধন করা বাধ্যতামূলক নয় । সকলেই উইকিপিডিয়ার প্রায় সব নিবন্ধ সম্পাদনা করতে পারে । তবে নিবন্ধন করার বেশ কিছু অতিরিক্ত সুবিধা রয়েছে। সবসময়ই উইকিপিডিয়া ব্যবহারকারীদের নিবন্ধন করার জন্য উৎসাহিত করা হয়ে থাকে । এখানে খুব সহজেই বিনামূল্যে এবং কোন ঝামেলা ছাড়াই অ্যাকাউন্ট তৈরী করা যায় এবং সেই সাথে নিবন্ধিত ব্যবহারকরীরা এখানে বিশেষ কিছু সুবিধা পেয়ে থাকেন । উইকিপিডিয়াতে অ্যাকাউন্ট তৈরী করা হলে অন্যান্য উইকিপিডিয়ানরা সহজেই ঐ ব্যবহারকারীর  সাথে যোগাযোগ করতে পারবেন। নিবন্ধিত ব্যবহারকারীর একটি ব্যবহারকারী পাতা( http://bn.wikipedia.org/wiki/WP:USER ) এবং আলাপ পাতা ( http://bn.wikipedia.org/wiki/WP:TALKPAGE ) পাবেন। নিজের সম্পর্কে বিভিন্ন তথ্য যুক্ত করে এবং অন্যান্য ব্যবহারকারীদের সাথে যোগাযোগ করার জন্য এই পাতাগুলো ব্যবহার করা হয়। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পাতা “ নজর তালিকা ”-য় ( http://bn.wikipedia.org/wiki/Special:Watchlist ) রেখে নিয়মিত পর্যবেক্ষন করা যাবে রেজিস্ট্রেশনের সময় ইমেই...

উইকিপিডিয়ার নিবন্ধের সাধারণ কাঠামো

Image
উইকিপিডিয়াতে বিভিন্ন বিষয়ের উপর নিবন্ধ রয়েছে। বিষয়ের উপর ভিত্তি করে নিবন্ধগুলোর আকার, তথ্যের পরিমান ভিন্ন হয়ে থাকে। তবে প্রতিটি উইকিপিডিয়ার নিবন্ধই একটি সাধারণ গঠন পদ্ধতি থাকে। তবে সকল নিবন্ধই যে এই কাঠামোতে লেখা হয় এমন না। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিষয় ভিত্তিক নিবন্ধগুলোর জন্য নিবন্ধগুলোর আলাদা আলাদা কাঠামো ব্যবহার করা হয়ে থাকে। যেমন  কোনো ব্যক্তি সম্পর্কিত নিবন্ধ এবং ঐতিহাসির স্থানের নিবন্ধের কাঠামো একই ধরনের হবে না। উইকিপিডিয়ার সাধরণ অনুচ্ছেদগুলো হল। ভূমিকা উইকিপিডিয়ার প্রতিটি নিবন্ধের একই ভূমিকা অনুচ্ছেদ থাকতে হয়। নিবন্ধটি সম্পর্কে সাধারন ধারনা দেয়া এবং সামগ্রিক বিষযের উপর আলোকপাত করা হয় এই অনুচ্ছেদে। নিবন্ধে বিশেষ কোনো অংশে বেশি গুরুত্ব দেয়ার প্রয়োজন হলে সেই বিষয়টি এই অনুচ্ছেদে উল্লেখ করা হতে পারে। তবে কখনোই কোনো বিষয়ে বিস্তারিত আলোচনা শুরু করা যাবে না এই অনুচ্ছেদে। ইনফোবক্স নিবন্ধে ভূমিকার মতই ইনফোবক্স একটি গুরুত্বপূর্ণ অংশ। ভূমিকাতে যে তথ্যগুলো বর্ণনার ভঙ্গিতে লেখা হয় তার অনেক তথ্যই সংযোজন করা হয় ইনফোবক্সে। তবে এখানে উল্লেখ করা হয় অত্যান্ত সংক্ষিপ্তভাবে। ...